প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সপ্তাহের শেষ দিনে বড় পতন পুঁজিবাজারে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ ডিসেম্বর, ২০২৪

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) মূল্যসূচকের পতনের মধ্য দিয়ে কমেছে লেনদেন। কমেছে ৩৮০ কোম্পানি শেয়ারদর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’৪১ দশমিক ৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৯৬ পয়েন্টে।

অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ৮ দশমিক ২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৬৩ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ১৫ দশমিক ৯৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯১১ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ৩৩৫ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৪৭৬ কোটি ৫১ লাখ টাকার শেয়ার।

আজ লেনদেন হওয়া ৩৮৮ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪২ টির, কমেছে ৩০৮ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৩৮ টি কোম্পানির বাজারদর।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা