প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

টিমওয়ার্কের মাধ্যমে সকল সমস্যার সহজ সমাধান সম্ভবঃ ধর্ম সচিব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ ডিসেম্বর, ২০২৪

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব একেএম আফতাব হোসেন প্রামানিক বলেছেন, টিম ওয়ার্কের মাধ্যমে সকল সমস্যার সহজ সমাধান সম্ভব। বিভাগীয় পর্যায়ে ‘অফিস ও আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ ২০২৪’ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আয়োজনে ঢাকাসহ মোট ৮টি বিভাগে আজ (৪ ডিসেম্বর) এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। ঢাকা বিভাগীয় পর্যায়ের অনুষ্ঠান আগারগাঁওস্থ ইসলামিক ফাউণ্ডেশন প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের পরিচালক ও যুগ্ম সচিব এএসএম শফিউল আলম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাইফুল ইসলাম (অতিরিক্ত সচিব) ও মহাপরিচালক ইসলামিক ফাউণ্ডেশন।

অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ফজলুর রহমান, অতিরিক্ত সচিব: মোঃ কামরুল ইসলাম, উপ সচিবসহ সরকারের উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তাগণ। অনুষ্ঠানে ইসলামিক ফাউণ্ডেশন বিভিন্ন বিভাগের পরিচালকসহ উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ৮টি বিভাগে মোট ৬৬৯ জন কর্মকর্তা কর্মচারী এ প্রশিক্ষণ গ্রহণ করবেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা