প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বিসিএস পরীক্ষার আবেদন কমিয়ে ২শত টাকা করলো অর্ন্তবর্তীকালিন সরকার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ ডিসেম্বর, ২০২৪

বিসিএস পরীক্ষার আবেদন ফি ৭০০ টাকা থেকে কমিয়ে ২০০ টাকা নির্ধারণ করছে অন্তর্র্বতীকালীন সরকার।

বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত সচিব কমিটির সভা শেষে এ কথা জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান।
এক সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানান মোখলেস উর রহমান।

তিনি জানান, ‘সরকারি, আধা সরকারি, ব্যাংক এবং বীমা প্রতিষ্ঠানে চাকরির আবেদনে সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত নিতে পারবে। বিসিএস ভাইভা ২০০ নম্বরের জায়গায় ১০০ নম্বরে অনুষ্ঠিত হবে।’

এর আগে বিসিএস পরীক্ষার আবেদন ফি ও মৌখিক পরীক্ষার নম্বর কমানোর প্রস্তাব করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠায় পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। ওই চিঠিতে বিসিএস মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ নম্বর আর আবেদন ফি ৭০০ টাকা থেকে কমিয়ে ৩৫০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়।
এবার প্রস্তাবের চেয়েও আরও করে ২০০ টাকায় আবেদনের সুযোগ পাচ্ছেন পরীক্ষার্থীরা।

এখন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করলে ৪৭তম বিসিএস থেকে পরীক্ষা ফি এবং ৪৪তম বিসিএস থেকে মৌখিক পরীক্ষার বিষয়টি কার্যকর হতে পারে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা