প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দর বৃদ্ধির শীর্ষে সিএন্ডএ টেক্সটাইলস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২ ডিসেম্বর, ২০২৪

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে সিএন্ডএ টেক্সটাইলস লিমিটেডের।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির শেয়ারের দর ৫০ পয়সা বা ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট দর বেড়েছে আগের দিনের তুলনায় ৯ দশমিক ৯৫ শতাংশ।

আর ৯ দশমিক ৯১ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এছাড়াও, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ড্রাগণ সোয়েটার, এশিয়াটিক ল্যাবরেটরিজ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, এম.এল. ডাইং, দেশ গার্মেন্টস, বিডি থাই ফুডস এবং সিলভা ফার্মাসিউটিক্যালস শেয়ার দর বেড়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা