প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দরপতনের শীর্ষে শ্যামপুর সুগার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২ ডিসেম্বর, ২০২৪

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে শ্যামপুর সুগার মিলস লিমিটেডে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, সোমবার (২ ডিসেম্বর) শ্যামপুর সুগারের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১০ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ০৪ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফারইস্ট ফাইন্যান্সের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ৮ দশমিক ১০ শতাংশ। আর ৭ দশমিক ২১ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে নিউলাইন ক্লোথিংস লিমিটেড।

সোমবার ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- লিবরা ইনফিউশনস, মুন্নু এগ্রো, জুট স্পিনার্স, এমারেল্ড অয়েল, ডরিন পাওয়ার, ট্রাস্ট ব্যাংক এবং নাহি এ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা