প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

প্রধান বিচারপতি ফুলকোর্ট সভা ডেকেছেন মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ ডিসেম্বর, ২০২৪

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতিকে নিয়ে ফুল কোর্ট বিশেষ সভা ডেকেছেন। আগামী মঙ্গলবার (৩ ডিসেম্বর) এ বিশেষ সভা অনুষ্ঠিত হবে।

এর আগে গত ৪ নভেম্বর সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়ে ফুল কোর্ট সভা করেন প্রধান বিচারপতি। ওইদিন বিকেল সাড়ে ৩টায় সুপ্রিম কোর্টের ৪ নম্বর প্রশাসন ভবনের দ্বিতীয় তলায় কনফারেন্স রুমে এ সভা হয়।

সাধারণত বিচার বিভাগের বিভিন্ন বিষয় নিয়ে ফুল কোর্ট সভায় সবার সঙ্গে আলোচনা করেন প্রধান বিচারপতি। অনেক সময় জরুরি সিদ্ধান্ত নিতেও এ সভা ডাকা হয়।

এছাড়া বিচার বিভাগের প্রশাসনিক কার্যক্রম কীভাবে পরিচালিত হবে সে বিষয়েও ফুল কোর্ট সভায় আলোচনা হয়। প্রধান বিচারপতি পদাধিকারবলে এ সভায় সভাপতিত্ব করেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা