প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

৬ দূর্বল ব্যাংককে সহায়তার জন্য ২২ হাজার ৫০০ কোটি টাকা ছাপানো হয়েছেঃ গভর্নর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৪

২২ হাজার ৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে দেশের দুর্বল ৬ টি ব্যাংককে তারল্য সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। গভর্নর বলেন, আমি আগে বলেছিলাম, টাকা ছাপিয়ে ব্যাংকগুলোকে সহায়তা দেয়া হবে না। আগের সে অবস্থান থেকে সাময়িক পিছিয়ে এসেছি।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, ‘সংকটে থাকা ব্যাংকগুলোকে ২২ হাজার কোটি টাকার বেশি ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গ্রাহকদের বলব, আপনাদের টাকা নিরাপদ। টাকা ফেরত পাওয়া নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না। এ চিন্তা আমাদের।’

তিনি বলেন, ‘আমি আগে বলেছিলাম, টাকা ছাপিয়ে ব্যাংকগুলোকে সহায়তা দেয়া হবে না। আগের সে অবস্থান থেকে সাময়িক পিছিয়ে এসেছি। ৬টি ব্যাংকে ২২ হাজার ৫০০ কোটি টাকা দেয়া হয়েছে। তবে এ টাকা বাংলাদেশ ব্যাংক বিলের মাধ্যমে বাজার থেকে তুলে নেয়া হবে, যাতে মূল্যস্ফীতি না বাড়ে। সংকোচনমুখী মুদ্রানীতি অব্যাহত থাকবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা