প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

৪০ শতাংশ নগদ লভ্যাংশ দিবে বিএসসিপিএলসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৪

শেয়ারবাজারে তালিকাভূক্ত বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসির (বিএসসিপিএলসি) ১৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।  ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ও কোম্পানির সচিব চেয়ারম্যান ড. মো: মুশফিকুর রহমান এর সভাপতিত্বে ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত এ সভায় বিধিবদ্ধ অপরাপর বিষয়ের পাশাপাশি ২০২৩-২০২৪ অর্থবছরে কোম্পানির শেয়ারহোল্ডারগণের জন্য ৪০% নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।

এসময় সভায় কোম্পানির পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য মোঃ জানে আলম, অতিরিক্ত সচিব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, ব্রিগেডিয়ার জেনারেল ইকরাম আহমেদ ভূঁইয়া, এএফডব্লিউসি, পিএসসি, বিদ্যুৎ চন্দ্র আইচ, যুগ্মসচিব, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, ড. মো. মোস্তফা আকবর, অধ্যাপক, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, বুয়েট, সৈয়দ মুহাম্মদ কাওছার হোসেন, যুগ্মসচিব, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়, মো. মনিরুজ্জামান, এফসিএ, স্বতন্ত্র পরিচালক, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো: আসলাম হোসেন, কোম্পানি সচিব, প্রধান অর্থ কর্মকর্তা, প্রধান নিরীক্ষা কর্মকর্তা সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিধিবদ্ধ নিরীক্ষক প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা