প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দর বৃদ্ধির শীর্ষে এইচ আর টেক্সটাইল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৪

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৮ নভেম্বর) মোট ৩৯০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন দর বৃদ্ধির ১২৫ টি কোম্পানির মধ্যে শীর্ষে উঠে এসেছে এইচ আর টেক্সটাইল লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইতে এইচ আর টেক্সটাইল লিমিটেডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ২ টাকা ৬০ পয়সা ৯ দশমিক ৮১ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে উঠে এসেছে মীর আকতার হোসেন লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ৩ টাকা বা ৯ দশমিক ৭১ শতাংশ বেড়েছে। দরবৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে থাকা এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর বেড়েছে ২ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ৬৯ শতাংশ।

বৃহস্প্রতিবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হচ্ছে- ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ পিএলসি, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড, এনআরবি ব্যাংক পিএলসি, একমি পেস্টিসাইডস লিমিটেড, এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ পিএলসি, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড, আরএকে সিরামিকস বাংলাদেশ লিমিটেড।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা