প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দরপতনের শীর্ষে নিউলাইন ক্লোথিংস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৪

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৭ নভেম্বর) লেনদেনে অংশ নেওয়া ৩৯৫ টি কোম্পানির মধ্যে ৩৭ টির দর কমেছে। এই দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে নিউলাইন ক্লোথিংস লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার দিন শেষে নিউ লাইন ক্লোথিংস লিমিটেডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৮২ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি।

এদিকে দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা মিথুন নিটিং অ্যান্ড ডাইং লিমিটেডের শেয়ারদর আগের দিনের তুলনায় ৮০ পয়সা বা ৫ দশমিক ২৩ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৪ দশমিক ৭৬ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড।

এদিন দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- পিপুলস লিজিংস অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, জুট স্পিনার্স লিমিটেড, এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ পিএলসি, জাহিন স্পিনিং পিএলসি, ফোনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, বীচ হ্যাচারী লিমিটেড।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা