প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আগামীকাল সারাদেশে শিবিরের সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৪

দেশের সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। জুলাই গণহত্যার বিচারের দাবিতে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহের অংশ হিসেবে এই কর্মসূচী পালন করবে তারা।

মঙ্গলবার (২৭ নভেম্বর) ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদেক আব্দুল্লাহর পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তিনি জানান, আজ ২৬ নভেম্বর সন্ধ্যায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম এ কর্মসূচি ঘোষণা করেন। এই কর্মসূচি সফল করার জন্য ইসলামী ছাত্র শিবিরের সব স্তরের জনশক্তিসহ ছাত্রসমাজকে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো যাচ্ছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা