প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দরপতনের শীর্ষে ন্যাশনাল ফিড মিল লিমিটেড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৪

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৬ নভেম্বর) লেনদেনে অংশ নেওয়া ৩৯৮ টি কোম্পানির মধ্যে ২০০ টির দর কমেছে। এই দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল ফিড মিল লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার দিন শেষে ন্যাশনাল ফিড লিমিটেডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৮০ পয়সা বা ৯ দশমিক ৭৭ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি।

এদিকে দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা চাটার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারদর আগের দিনের তুলনায় ২ টাকা বা ৫ দশমিক ০২ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৪ দশমিক ৭৬ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ফোনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনবেস্টমেন্টস লিমিটেড।

এদিন দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড, প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, জনতা ইন্স্যুরেন্স পিএলসি, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড, নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এশিয়া ইন্স্যুরেন্স পিএলসি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা