প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

অ্যাপেক্স ট্যানারির নতুন চেয়ারম্যার নাসিম মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৪

অ্যাপেক্স ট্যানারি লিমিটেডের নতুন চেয়ারম্যান হিসেবে সৈয়দ নাসিম মঞ্জুরকে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি কোম্পানিটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পালন করবেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

অ্যাপেক্স ট্যানারি লিমিটেড কর্তৃপক্ষ জানিয়েছে, কোম্পানিটির পরিচালনা পর্ষদ নতুন চেয়ারম্যান এবং ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে সৈয়দ নাসিম মঞ্জুরকে নিয়োগ দিয়েছে। গত বুধবার (২০ নভেম্বর) তিনি দায়িত্ব পালন শুরু করেছেন।

অ্যাপেক্স ট্যানারি লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ১৯৮৫ সালে। ‘বি’ ক্যাটাগরির এ কোম্পানির পরিশোধিত মূলধন ১৫ কোটি ২৪ লাখ টাকা। সে হিসেবে কোম্পানির মোট শেয়ার ১ কোটি ৫২ লাখ ৪০ হাজারটি। এর মধ্যে সর্বশেষ ৩১ অক্টোবর পর্যন্ত সময়ে কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৩৫.১৫ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ২৩.০২ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৩১.৮৩ শতাংশ শেয়ার রয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা