প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দর বৃদ্ধির শীর্ষে খান ব্রাদার্স

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৪

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২১ নভেম্বর) মোট ৩৮৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন দর বৃদ্ধির ৬৬ টি কোম্পানির মধ্যে শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইতে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৮ টাকা ৭০ পয়সা বা ৫ দশমিক ৯৭ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইউনাইটেড মিডল্যান্ড ব্যাংক পিএলস। কোম্পানিটির শেয়ারদর ১ টাকা ৯০ পয়সা বা ৫ দশমিক ৬৫ শতাংশ বেড়েছে। দরবৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে থাকা সি অ্যান্ড এ টেক্সটাইলস লিমিটেডের শেয়ারদর বেড়েছে ২০ পয়সা বা ৪ দশমিক ০৮ শতাংশ।

বৃস্পতিবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হচ্ছে- কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি, কেডিএস এক্সেসরিজ লিমিটেড, মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, জিকিউ বল পেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এসিআই ফর্মুলেশনস লিমিটেড, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা