প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

লেনদেনের শীর্ষে মিডল্যান্ড ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৪

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২১ নভেম্বর) মোট ৩৮৩ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার মিডল্যান্ড ব্যাংক পিএলসির ১৩ কোটি ১৫ লাখ ২৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির ১১ কোটি ৬৪ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৯ কোটি ৭০ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থান নিয়েছে বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড।

আজকে লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ, ইস্টার্ন ব্যাংক পিএলসি, ফাইন ফুডস লিমিটেড, অগ্নি সিস্টেমস লিমিটেড, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইনিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা