প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বেশির ভাগ কোম্পানির শেয়ারদরে পতন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৪

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২১ নভেম্বর) মূল্যসূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন কিছুটা কমেছে। কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪৭ দশমিক ৬৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৯৭ পয়েন্টে।
অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ১০ দশমিক ৯৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৫১ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ১৭ দশমিক ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯১৯ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ৩৬৩ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৩৯৩ কোটি ৭ লাখ টাকার শেয়ার। সে তুলনায় আজকে লেনদেনের পরিমান ৮ দশমিক ০৪ শতাংশ কমেছে।

আজ লেনদেন হওয়া ৩৮৩ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৬ টির, কমেছে ২৬৩ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৫৪ টি কোম্পানির বাজারদর।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা