হাম্মাদিয়া অ্যালামনাই এসোসিয়েশন এর উদ্যোগে বিজয়ী ছাত্রছাত্রীদের মাঝে ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ করা হয়। উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওমর ফারুক।
আজ (২০ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে এই আয়োজন সম্পন্ন হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুরাইয়া বেগম এতে সভাপতিত্ব করেন । হাম্মাদিয়া অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি ইমতিয়াজ আহমেদ গুড্ডুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারহানা শাহীন লিপি, সিদ্দিক চৌধুরী, মামুনুল ইসলাম মামুন।
এছাড়া এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক শাকিরুল খাঁন, সিরাজুল ইসলাম টিটু, দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় জাতীয় গণমাধ্যমের ভ্রমণ ও ফিচার লেখক মুহাম্মদ জাভেদ হাকিম, মুহাম্মদ সাইফুল, সিরাজ মুন্না, শামিম গুড্ডু, কামরুজ্জামান কামরুল ও মাহবুব প্রমুখ উপস্থিত ছিলেন ।