প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দেশ টিভির এমডি আরিফ হাসান গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৪

দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিবি)।

শনিবার (১৭ নভেম্বর)  রাতে তাকে বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, আজ রাতে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানকে গ্রেফতার করে ডিবি। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি হত্যার চেষ্টা মামলা রয়েছে।

ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দেশ ত্যাগের সময় গ্রেফতার করা হয়েছে আরিফ হাসানকে। পরে তাকে ডিবি পুলিশের মিন্টু রোডস্থ কার্যালয়ে নেয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আরিফ হাসান দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক ও এ্যাটকোর সাধারণ সম্পাদক।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা