প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ফের আন্দোলনে শ্রমিকরা, অচল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৪

৫৩ ঘণ্টা পর আজ (১১ নভেম্বর) দুপুর ২টার দিকে অবরোধ তুলে নিয়েছিলেন শ্রমিকরা। তবে ঘণ্টাখানেক পর ফের রাস্তায় নেমে পড়েন শ্রমিকরা। এখন তারা বলছেন বকেয়া বেতনের টাকা হাতে দিতে হবে, তারপর সড়ক ছাড়বেন। গাজীপুরের মালেকের বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছেন টিএনজেড গ্রুপের শ্রমিকরা। 

এর আগে টানা ৫৩ ঘণ্টা মহাসড়ক অবরোধের পর সোমবার (১১ নভেম্বর) দুপুর ২টার দিকে শ্রমসচিবের আশ্বাসে শ্রমিকরা অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন। এরপর দুদিনের বেশি সময় অচল থাকা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) ইব্রাহিম খান বলেন, অবরোধ তুলে নেওয়ার ঘোষণা দেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়। বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে ফের মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। শ্রমিকরা বলছেন, তাদের বেতন পরিশোধের আশ্বাস আগেও দেওয়া হয়েছিল। এখন তারা আর আশ্বাস মানছেন না। অধিকাংশ শ্রমিক বলছেন, বকেয়া বেতনের টাকা যতক্ষণ না হাতে পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত মহাসড়ক অবরোধ থাকবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা