প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

করতোয়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে চারজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৪

করতোয়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে চারজনের মৃত্যু হয়েছে। সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের আলাউদ্দিন নগরে এ দুর্ঘটনা ঘটে।

পাটগ্রাম স্টেশন মাস্টার নুর ইসলাম ঘটনার সতত্যা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন—উপজেলার জোংড়া ইউনিয়নের ইসলাম নগর গ্রামের আজিজার রহমান (৬৫), মোবারক হোসেন (৫৫), মকবুল হোসেন (৪৫) ও একই ইউনিয়নের মমিনপুর গ্রামের আব্দুল ওহাব (৪২)।

স্থানীয় লোকজন জানান, বিকেলে আলাউদ্দিন নগর এলকার রেল লাইনের পাশে ধান মাড়াই করছিলেন তারা। সেই সময় বুড়িমারী রেলওয়ে স্টেশন থেকে করতোয়া এক্সপ্রেস (ট্রেন নং ৭১৩/৭১৪) ট্রেনটি আসে। কিন্তু তারা ট্রেন আসার শব্দ টের পাননি। ফলে মুহূর্তের মধ্যেই ট্রেনে কাটা পড়েন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সবাই মারা যান।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা