প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ফেনীর ডিসি পরিবর্তন, ময়মনসিংহে নতুন বিভাগীয় কমিশনার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৪

ফেনীর জেলা প্রশাসক পরিবর্তন করা হয়েছে। সেখানে নতুন ডিসি নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া ময়মনসিংহের নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। 

ফেনীর বর্তমান জেলা প্রশাসক (ডিসি) মুছাম্মৎ শাহীনা আক্তারকে নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের পরিচালক (উপসচিব) হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে এ জেলার নতুন ডিসি নিয়োগ পেয়েছেন অর্থ বিভাগের উপ-সচিব সাইফুল ইসলাম।

শনিবার (৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

পৃথক প্রজ্ঞাপনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. মোখতার হোসেনকে ময়মনসিংহের নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে গত ৩০ অক্টোবর কাজী আনোয়ার হোসেনকে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার নিয়োগ দেওয়া হয়েছিল। এখন সেই নিয়োগ বাতিল করা হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা