প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সাংবাদিকের কাছ থেকে টাকা আদায়কালে ভূয়া সিআইডি পুলিশ আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২৪

সাংবাদিকরে কাছ থেকে টাকা আদায়কালে ফরিদ আহমেদ(৩৭) নামে একজন ভূয়া সিআইডি পুলিশকে আটক করেছে রাজধানীর পল্টন থানা পুলিশ। তিনি চাঁদপুর জেলার সদর থানার বাগাদী ইউনিয়নের মৃত আইয়ুব আলীর ছেলে।

আজ (৮ নভেম্বর) এই ঘটনা ঘটে। পল্টন মডেল থানার এসআই মোহাম্মদ ইব্রাহিম খলিলউল্লাহ্ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, বিডি সমাচার নামে একটি নিবন্ধিত অনলাইন পত্রিকার সাংবাদিক মহসিন হোসেন তার দুইজন সহকর্মীসহ চায়ের দোকানে চা পানের সময় ফরিদসহ কয়েকজন লোক সেখানে আসে। ফরিদ নিজেকে সিআইডি পুলিশের এসআই পরিচয় দেয় এবং তাদেরকে তার সঙ্গে গুলিস্তান আহাদ পুলিশ বক্সে যেতে বলে। পরে কৌশলে তাদেরকে বঙ্গবন্ধু এভিনিউয়ের হিজরা ভবনের তৃতীয় তলায় নিয়ে যায়।

সেখানে তাদের কাছে ২ লাখ টাকা দাবি করে। পরে জোর করে মহসিনের মোবাইল ছিনিয়ে নেয়। এসময় মহসিনের মোবাইল থেকে কল দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিকাশে ৪০ হাজার টাকা এনে তা উঠিয়ে নেয়।

সাংবাদিক মহসিন কৌশলে তার অবস্থান অন্যান্য সাংবাদিকদের জানিয়ে দেয়। এরপর পল্টন থানাকে অবহিত করলে এসআই মোহাম্মদ ইব্রাহিম খলিলউল্লাহ্ ও শরীফ সঙ্গীয় ফোর্স  নিয়ে সেখানে অভিযান চালায়। বাকীরা পালিয়ে গেলেও ফরিদকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এসময় চরমোনাই পীরের রাজনৈতিক দলের কর্মীরা খবর পেয়ে সেখানে ছুটে যায়।

প্রসঙ্গত, ১১ বঙ্গবন্ধু এভিনিউয়ের ডন প্লাজার (Apex ভবন) হিজরা ভবন এর ৩য় তলায় হকার্স সমিতির অফিসটি মানুষকে জিম্মি করে টাকা আদায় এবং টর্সার সেল হিসেবে ব্যবহারের অভিযোগ রয়েছে। সেখান থেকেই সাংবাদিক মহসিনকে উদ্ধার করে পুলিশ।

এই বিষয়ে পল্টন থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা