প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ইস্টার্ন লুব্রিকেন্টস ৯০ শতাংশ লভ্যাংশ দেবে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ নভেম্বর, ২০২৪

ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স লিমিটেড গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৯০ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে ৮০ শতাংশ নগদ লভ্যাংশ। আর বাকী ১০ শতাংশ বোনাস।

মঙ্গলবার (৬ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২৪ টাকা ৮২ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ২১ টাকা ৭৮ পয়সা আয় হয়েছিল (রিস্টেটেড)।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯০ টাকা ৮৭ পয়সা।

আগামী বছরের ৮ ফেব্রুয়ারি কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৯ ডিসেম্বর।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা