বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সদ্য বিজয়ী রিপাবলিক দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছে । বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যায় এক বার্তায় এ অভিনন্দন জানান তিনি।
তিনি আরও বলেন, বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের পারস্পরিক স্বার্থের বিভিন্ন ক্ষেত্রে বন্ধুত্ব ও সহযোগিতার দীর্ঘ ইতিহাস রয়েছে। আপনার পূর্ববর্তী মেয়াদে এ সম্পর্কের গভীরতা বেড়েছিল। আমি ভবিষ্যতে আমাদের অংশীদারিত্ব আরও শক্তিশালী করতে এবং টেকসই উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, অংশীদারিত্বের নতুন উপায় অন্বেষণের মাধ্যমে আমাদের দুই বন্ধুত্বপূর্ণ দেশের কাজের সম্ভাবনাগুলো অফুরন্ত থাকবে।
‘এই গুরুত্বপূর্ণ যাত্রা শুরুর সঙ্গে সঙ্গে আপনার সাফল্যের জন্য আমার শুভেচ্ছা গ্রহণ করুন।’