প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

চাঁদপুর সময়ের সম্পাদক ও প্রকাশক ইব্রাহীম কাজী জুয়েল গুরুতর অসুস্থ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২৪

দৈনিক চাঁদপুর সময়, দৈনিক মতলবের আলো, চাঁদপুর টাইমসের প্রকাশক ও সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল বর্তমানে গুরুতর অসুস্থ হয়ে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

হৃদরোগজনিত সমস্যার কারণে রবিবার, ৩ নভেম্বর, ইবনে সিনা হাসপাতালে তার প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে তাকে দ্রুত বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে রেফার করা হয়।

সোমবার ৪ নভেম্বর সন্ধ্যায়, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সাবেক পরিচালক এবং বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ড. মীর জামাল উদ্দিন তার এনজিওগ্রাম করেন। পরীক্ষায় তার হার্টে দুটি ব্লক ধরা পড়ে, যার একটি ৪০% এবং অন্যটি ৬৫% ব্লক রয়েছে।

এই অবস্থায় ইব্রাহীম জুয়েলের দ্রুত আরোগ্যের জন্য তার সহধর্মিণী আসমা ইব্রাহীম এবং পরিবারের অন্যান্য সদস্যরা সকল আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী এবং সুধী মহলের নিকট আন্তরিক দোয়া প্রার্থনা করেছেন।

এদিকে ইব্রাহীম জুয়েলের আশু রোগমুক্তি কামনা এবং তিনি যেন অতি দ্রুত সুস্থ্য হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন সেই জন্য দোয়া চেয়েছেন ও দৈনিক চাঁদপুর সময়, দৈনিক মতলবের আলো ও চাঁদপুর টাইমস এ কর্মরত সকল সাংবাদিকবৃন্দ।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা