প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বেক্সিমকো গ্রিন-সুকুকের ট্রাস্টি কমিটির সভা ৬ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ নভেম্বর, ২০২৪

‘বেক্সিমকো গ্রিন-সুকুক আল ইস্তিসনা’ বন্ডের ট্রাস্টি কমিটির সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ০৬ নভেম্বর বিকাল ৪ টায় বন্ডটির ট্রাস্টি কমিটির এ সভা অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বন্ডটির ট্রাস্টি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এ সভা আহ্বান করেছে। সুকুকের একটি অংশ পুঁজিবাজারের বিনিয়োগকারীদের জন্য শেয়ারে রূপান্তর প্রসঙ্গে এবং এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণের জন্য এ সভা আহ্বান করেছে আইসিবি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা