প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সপ্তাহের ব্যবধানে শেয়ারবাজারে নেই ১২ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৪

সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ১২ হাজার ২৯৮ কোটি টাকার বেশি। সব মূল্য সূচকের পতনে বিদায়ী সপ্তাহ (২০ অক্টোবর -২৪ অক্টোবর) পার করেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। কমেছে ৩০৬টি কোম্পানির শেয়ারের দর। একই সাথে কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।

সূত্র মতে, বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৬৯ হাজার ১৬৬ কোটি টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৫৬ হাজার ৮৬৮ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ১ দশমিক ৮৪ শতাংশ বা ১২ হাজার ২৯৮ কোটি টাকা।

গত সপ্তাহের তুলনায় ডিএসইর সব সূচকও কমেছে। চলতি সপ্তাহে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ১৪৩ দশমিক ৩৮ পয়েন্ট বা ২ দশমিক ৭৩ শতাংশ। এছাড়া ডিএসই-৩০ সূচক কমেছে ৫১ দশমিক ২২ পয়েন্ট বা ২ দশমিক ৬৫ শতাংশ। আর ডিএসইএস সূচক কমেছে ৩০ দশমিক ১২ পয়েন্ট বা ২ দশমিক ৫৭ শতাংশ।

ডিএসইতে সব সূচকের পতন হলেও বেড়েছে লেনদেনের পরিমাণ। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৬৯৩ কোটি টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ১ হাজার ২৭২ কোটি টাকা। এক সপ্তাহে লেনদেন বেড়েছে ৪২১ কোটি ৪০ লাখ টাকা।

সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৬৩টি কোম্পানির, কমেছে ৩০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির শেয়ারের দাম।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা