প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

শাহবাগ অবরোধ করে রেখেছে আউটসোর্সিং কর্মীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২৪

আউটসোর্সিং কর্মীদের রাস্তা অবরোধের কারণে শাহবাগ ও এর আশপাশ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। চাকরি জাতীয়করণের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে রাস্তা অবরোধ করে রেখেছেন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মীরা।

আজ (শনিবার) সকাল ১০টা থেকে সড়ক অবরোধ করে রেখেছেন তারা। সকাল ১০টার দিকে কয়েকশ কর্মচারী শাহবাগে জড়ো হয়ে যান চলাচল বন্ধ করে দেন। এ সময় অনেক যাত্রীকে বাস থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশে যেতে দেখা যায়।

ঘটনার বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বলেন, আজ সকাল থেকে সরকারি প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মীরা চাকরি জাতীয়করণের দাবিতে শাহবাগ এলাকায় রাস্তা অবরোধ কর্মসূচি পালন করছেন। তাদের এই রাস্তা অবরোধের কারণে শাহবাগ ও এর আশপাশ এলাকায় তীব্র যানজটের সৃষ্ট হয়েছে । পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা ঘটনাস্থলে আছি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা