প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

কমোডিটি এক্সচেঞ্জের মাধ্যমে পুঁজিবাজার গতিশীল হবেঃ সিএসই চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২৪

চট্টগ্রাম স্টক একচেঞ্জ (সিএসই) চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান বলেছেন, পৃথিবীর অন্যান্য দেশের মতো আমাদের পুঁজিবাজারের উন্নয়নের জন্য বৈচিত্র্যময় পন্যের প্রয়োজন। নতুন আসেট ক্লাস সংযুক্তির মাধ্যমে আমাদের পুঁজিবাজার যেমন সমৃদ্ধ হবে তেমনি বড়ও হবে। সিএসই বাংলাদেশে প্রথম কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠার কাজটি করছে এবং এর সাথে যুক্ত হতে পেরে আমি নিজে গর্ববোধ করছি এবং আমি আশা করছি আমরা খুব দ্রুত সময়ের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে এক্সচেঞ্জ স্থাপনের কাজটি সম্পন্ন করতে পারবো। আর এর মাধ্যমে আমরা একটি গতিশীল পুঁজিবাজারও গঠন করতে পারবো।

ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার বলেন, ইতিমধ্যে কমোডিটি এক্সচেঞ্জ স্থাপনের জন্য প্রযুক্তিগত অবকাঠামো তৈরির কাজ প্রায় শেষ এবং সংশ্লিষ্ট রেগুলেশন অনুমোদনের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনে জমা দেয়া হয়েছে যা খুব শীঘ্রই অনুমোদন পাবো বলে আশা করছি। এখন গুরুত্বপূর্ণ কাজ হলো মার্কেট এবং মার্কেট সংশ্লিষ্ট অংশগ্রহণকারীদের উপযুক্তভাবে তৈরি করা অর্থাৎ যারা এক্সচেঞ্জের সাথে যুক্ত হবেন তাদেরকে সঠিকভাবে প্রস্তুতের জন্য বিভিন্ন ধরনের সচেতনতামূলক অনুষ্ঠান এবং ট্রেনিংয়ের ধারাবাহিক কার্যক্রম অব্যাহত রাখা। সে লক্ষ্যে সিএসই কাজ করে যাচ্ছে এবং ধারাবাহিক কার্যক্রমও পরিচালনা করছে। আমরা আশা করছি সবার সার্বিক এবং স্বতঃস্ফূর্ত সহযোগিতায় খুব অল্প সময়ে একটি সুগঠিত কমোডিটি এক্সচেঞ্জ স্থাপনের কাজটি আমরা দক্ষতার সাথে সম্পন্ন করতে পারবো।

উক্ত সভায় কমোডিটি এক্সচেঞ্জ বিষয়ক রেগুলেটরি, বিজনেস এবং টেকনোলজি বিষয়ক উপস্থাপনা প্রদান করেন কনভেনার,কমোডটি এক্সচেঞ্জ প্রোজেক্ট, মোঃ মরতুজা আলম, মেম্বার সেক্রেটারি,কমোডটি এক্সচেঞ্জ প্রোজেক্ট, ফায়সাল হুদা এবং ম্যানেজার,আইটি, সৈয়দ মাহমুদ মইন।

উক্ত আলোচনা অনুষ্ঠানে সিএসইর বিভিন্ন ট্রেক সদস্যেদের ১১৮ জন প্রতিনিধি অংশগ্রহন করেন এবং তাঁদের মতামত প্রদান করেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা