প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

অভিযুক্ত বিচারপতিদের ছুটিতে পাঠানোর সিদ্বান্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্রদের আন্দোলনের মুখে ১২ বিচারপতিকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। দুর্নীতি ও ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসর হিসেবে কাজ করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

প্রধান বিচারপতি তাদের এ সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন বলে জানা গেছে। এর আগে প্রধান বিচারপতি তাদের চায়ের দাওয়াত দিয়েছিলেন।

বুধবার (১৬ অক্টোবর) দুপুরে সুপ্রিম কোর্টের একাধিক বিচারপতি এ তথ্য নিশ্চিত করেছেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা