প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সূচকের পতন, লেনদেন কম; শেয়ারবাজারের সংকট কাটছে না

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৪

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার (১৪ অক্টোবর) মূল্যসূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন কিছুটা কমেছে। এছাড়া কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’  ৪৮ দশমিক ৫১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩৭৩ পয়েন্টে।

অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ১৪ দশমিক ২৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৯১ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ১৫ দশমিক ৪৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৬৯ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ৩৫০ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৩৭৬ কোটি ৬০ লাখ টাকার শেয়ার। সে তুলনায় আজকে লেনদেনের পরিমান ৬ দশমিক ৮৭ শতাংশ কমেছে।

আজ লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৯ টির, কমেছে ২২৫ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৫২ টি কোম্পানির বাজারদর।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা