প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বরিশাল মেডিকেল কলেজে আগুন

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২৪

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে মেডিসিন ইউনিট ভবনের নিচতলার একটি কক্ষে আগুন লাগে। এতে আতঙ্কিত হয়ে রোগী ও তাদের স্বজনরা ছোটাছুটি শুরু করেন।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা।

বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছি। মেডিসিন ইউনিটের ওই কক্ষে রাখা তুলায় আগুন লেগে যাওয়ায় প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়েছে। রোগীদের নিরাপদে সরিয়ে আনার কাজ চলছে।

তবে কীভাবে আগুন লেগেছে তা প্রাথমিকভাবে জানা যায়নি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা