বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংক গ্রুপের কান্ট্রি ডিরেক্টর আবদুলায়ে সেকের পুঁজিবাজার সংস্কারে একটি ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবর (১০ অক্টোবর) বিএসইসির জনসংযোগ কর্মকর্তা ও মূখপাত্র এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
উক্ত সভায় দেশের পুঁজিবাজারের সার্বিক উন্নয়নে বিভিন্ন দিক নিয়ে বিশ্বব্যাংক ও বিএসইসির মধ্যে আলোচনা হয়। দেশের পুঁজিবাজারের সংস্কারের বিভিন্ন বিষয়, পুঁজিবাজারের সম্পূর্ণ পরিকাঠামোতে সুশাসন বৃদ্ধি, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোতে সুশাসন নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এদিকে পুঁজিবাজরের অংশীজন প্রতিষ্ঠানগুলোসহ বাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোতে সুশাসন নিশ্চিতকরণ এবং পুঁজিবাজারের অংশীজন প্রতিষ্ঠানগুলোসহ বাজারের সম্পূরণ পরিকাঠামোতে আধুনিকায়নসহ ইত্যাদি বিষয়ে সভায় আলোচনা হয়।
এছাড়াও পুঁজিবাজারের সংস্কারের জন্য গঠিত টাস্কফোর্স বিষয়েও উক্ত বৈঠকে আলোচনা হয়।