প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দর বৃদ্ধির শীর্ষে অগ্নি সিস্টেমস লিমিটেড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৪

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে লেনদেনে অংশ নেওয়া ৩৯৫ টি কোম্পানির মাঝে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে অগ্নি সিস্টেমস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর ৭ টাকা ৭০ পয়সা অর্থাৎ ২২ দশমিক ৯৯ শতাংশ বেড়েছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা কোম্পানগুলোর মধ্যে ৩ টাকা ৯০ পয়সা বা ১৬ দশমিক ৭৪ শতাংশ দর বৃদ্ধিতে দ্বিতীয় স্থানে উঠে এসেছে রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টাস লিমিটেড। এছাড়া ১ টাকা ৮০ পয়সা বা ১৪ দশমিক ৭৫ শতাংশ দর বৃদ্ধিতে তৃতীয় স্থানে উঠে এসেছে ফু ওয়াং ফুড লিমিটেড। সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড।

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ফু ওয়াং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এস আলম কোল্ড রোলেড স্টিলস লিমিটেড, সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড, ইনট্রেকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা