প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে অগ্নি সিস্টেমস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৪

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নিয়েছে ৩৯৫ কোম্পানি। এদিন লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে অগ্নি সিস্টেমস লিমিটেড।

সপ্তাহজুড়ে কোম্পানটির প্রতিদিন গড় ২৫ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৭ দশমিক ০৪ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। সপ্তাহজুড়ে কোম্পানটির প্রতিদিন গড়ে ১৯ কোটি ০৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৫ দশমিক ১৯ শতাংশ।

সাপ্তাহিক লেনদেনের তৃতীয় স্থানে থাকা ব্র্যাক ব্যাংক পিএলসি সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে ১৭ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। যা ডিএসইর মোট লেনদেনের ৪ দশমিক ৮১ শতাংশ।

এছাড়াও, প্রতিদিন গড় লেনদেনে সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ১৫ কোটি ৭৩ লাখ টাকা, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি ১১ কোটি ৮৪ লাখ টাকা, গ্রামীণফোন লিমিটেড ১০ কোটি ৯৮ লাখ টাকা, স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড ৯ কোটি ৭৮ লাখ টাকা, স্যোশাল ইসলামী ব্যাংক পিএলসি ৮ কোটি ৫ লাখ টাকা, টেকনো ড্রাগ ৭ কোটি ১৪ লাখ টাকা, দ্য ইবনে সিনা ফার্মাসিটিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসির ৬ কোটি ৭৫ লাখ টাকা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা