প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বরখাস্তের অভিযোগ শ্রমিকদের, কর্তৃপক্ষের দাবি চিঠি দিয়েও কাজে ফেরানো যাচ্ছে না

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ অক্টোবর, ২০২৪

ঢাকার আশুলিয়ার জিরাবোতে এবিসি ফুটওয়্যার নামে একটি লেদার ফ্যাক্টরি রয়েছে। সেখানে সুপারভাইজার হিসেবে কাজ করতেন আবুদল হালিম আহেম্মদ নামে একজন। ২০২৪ সালের মার্চ মাসের ৩ তারিখ থেকে তিনি আর কাজে ফেরেননি। হালিমের দাবি তাকে কাজ থেকে জোর করে বের করে দেয়া হয়েছে। এই দাবি নিয়ে তিনি সরকারের নানান জায়গায় প্রতিষ্ঠানের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। তবে কর্তৃপক্ষের দাবি ভিন্ন।

এবিসি ফুটওয়্যার জানায় মার্চ মাসের ২ তারিখ হালিমের কাছে হিসাব চায় কর্তৃপক্ষ। এরপর ৩ তারিখ থেকে হালিম আর অফিসে আসছে না। এরপর কর্তৃপক্ষ মার্চের ১৮ তারিখ, ২৮ তারিখ এবং এপ্রিল মাসের ৪ তারিখ রেজিস্ট্রি ডাক যোগে চিঠি পাঠায় হালিমের স্থায়ী ঠিকানায় । কিন্তু হালিম কাজে যোগ দেয়নি। উল্টো তাকে বরখাস্তের অভিযোগ নিয়ে ঘুরছে।

এ প্রসঙ্গে মোবাইল ফোনে কথা হয় আবুদল হালিমের সঙ্গে। চিঠির কথা স্বীকার করে তিনি বলেন, তিনি ভয়ে কাজে যোগ দিচ্ছেন ন। কিসের ভয়, জানতে চাইলে তিনি বলেন, কাজে যোগ দিলে যদি তার কোনও ক্ষ্তি হয়! আপনি কি চান, জানতে তিনি জানান তার টাকা ফেরত চান । তবে তিনি স্বীকার করেন, সম্প্রতি প্রতিষ্ঠান থেকে তার টাকা নেয়ার জন্য বলা হয়েছে কিন্তু তিনি এখনও যাননি।

হালিমের মতোই আওরঙ্গজেব কাজ করতেন এবিসি ফুটওয়্যারে ওয়েল্ডার হিসেবে। মেইনটেন্যন্স বিভাগের এই কর্মী গত এপ্রিল মাসের ২৮ তারিখ বিতন্ডায় জড়ান প্রশাসন বিভাগের সাথে। এরপর ২৯ এপ্রিল থেকে তিনি আর কাজে ফিরেন নি। হালিমের মতোই তাকেও রেজিস্ট্রি ডাক যোগে চিঠি পাঠায় কর্তৃপক্ষ। মে মাসের ১৪ তারিখ, জুন মাসের ২ তারিখ এবং সর্বশেষ আগস্ট মাসের ২০ তারিখ চিঠিগুলো দেয়া হয় সরকারি পোস্ট অফিসের মাধ্যমে।

আওরঙ্গজেব জানান, তিনি চিঠি রাখতে চাননি। তার ছোট ছেলে না বুঝে চিঠি রিসিভ করে ফেলেছেন। কাজে ফিরবেন কিনা জানতে চাইলে, তিনি বলেন, না আমার পাওনা পেলেই আমি খুশি। কিন্তু আপনিতো বর‌খাস্ত করার অভিযোগ দিয়েছেন, তখন তিনি বলেন, আমাকে মৌখিকভাবে পদত্যাগ করতে বলা হয়েছিল। তিনি চান তার একাউন্টে দাবি করা টাকা কোম্পানি দিয়ে দিক।

এই প্রতিবেদক আবুল কাশেম নামে অন্য একজন কর্মীকেও ফোনকল করেছিলেন, তবে তিনি কল রিসিভ করেননি। তিনিও একই প্রতিষ্ঠানের অফিসার ইন্সফেকশন হিসেবে কর্মরত ছিলেন। তাকেও একাধিক চিঠি দিলেও তিনি কাজে যোগদান করেননি।

শুধু এবিসি ফুটওয়্যার-ই নয় অনেক প্রতিষ্ঠানের কর্নধারদের অভিযোগ প্রায় কাছাকাছি। শ্রমিক-মালিক সুসস্পর্ক কর্মপরিবেশের জন্য যেমন উপকারি, তেমনি উৎপাদন বাড়ে আবার তাতে রপ্তানি বাড়ে। তবে জটিলতা কখনো কখনো সংঘাতের দিকে চলে যায়। সম্প্রতি সাভার-আশুলিয়ায় এমন ধরনের সংঘাতে অনেক ক্ষতি হয়েছে।

সাভারের নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, এখানে শ্রম অসন্তোষের প্রধান কারণ কিছু লোক এখানে শ্রমিকদের ইন্ধন দেয়। ফলে সহজ সমাধানের জিনিস জটিল হয়ে পড়ে। মালিকদের যেমন মনে করতে হবে শ্রমিকদের ছাড়া তারা অচল। ব্যবসার প্রাণ শ্রমিকরা, তেমনি শ্রমিকদের বুঝতে হবে, কোন কারণে উৎপাদন ব্যহত হলে, শুধু ঐ কোম্পানির মালিক-শ্রমিক নয়, ব্যহত হয় দেশের অর্থনীতি। ট্রেড ইউনিয়ন যারা করেন, তরা এই বিষয়ে ভালো ভূমিকরা রাখতে পারেন বলে বিশেষজ্ঞরা মনে করেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা