প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বেড়েছে সূচক ও লেনদেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ অক্টোবর, ২০২৪

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বুধবার (৯ অক্টোবর) মূল্যসূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন বেড়েছে। এছাড়া বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৯৮ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪২২ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ১৮ দশমিক ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২০৫ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ৪৫ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৮৪ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ৩৭৬ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৩৫৫ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার। সে তুলনায় আজকে লেনদেনের পরিমান ৫ দশমিক ৯৭ শতাংশ বড়েছে।

আজ লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩২৭ টির, কমেছে ৩৭ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৩২ টি কোম্পানির বাজারদর।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা