প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সিএমএসএফের চেয়ারম্যান নজিবুর রহমান গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ অক্টোবর, ২০২৪

ক্যাপটাল মার্কেট স্টেবিলাইজেশান ফান্ড (সিএমএসএফ) এর চেয়ারম্যান  নজিবুর রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময় মুখ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ছিলেন। 

রোববার (৬ অক্টোবর) রাতে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার  করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক।

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সোমবার (৭ অক্টোবর) আদালতে সোপর্দ করা হবে।

তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে প্রাথমিকভাবে জানাননি তিনি।

প্রসঙ্গত, নজিবুর রহমান ২০১৫ সালে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিবের দায়িত্ব পান। ২০১৭ সালের ৩১ ডিসেম্বর তাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব করা হয়। দুই বছর পর ২০১৯ সালের ৩০ ডিসেম্বর চাকরি থেকে অবসরোত্তর ছুটিতে যান এ কর্মকর্তা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা