প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নির্ভয়ে পূজামণ্ডপে আসুনঃ সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২৪

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানিয়েছেন দুর্গাপূজাকে সামনে রেখে সারাদেশে সেনা মোতায়েন করা হয়েছে। সবাইকে নির্ভয়ে পূজামণ্ডপে যাওয়ার আহ্বান জানান তিনি।

শনিবার (৫ অক্টোবর) বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আহ্বান জানান সেনাপ্রধান।

ওয়াকার-উজ-জামান বলেন, ‘আমরা মাঠে আছি। আপনারা নির্ভয়ে পূজামণ্ডপে যাবেন। আমরা একটা সুন্দর পরিবেশ চাই, যেখানে আপনারা সবাই পূজা উদযাপন করতে পারবেন।’

তিনি আরও বলেন, ‘এ দেশে সবার সম অধিকার রয়েছে। যার যার ধর্ম সে সে পালন করবে। এর জন্য যা যা দরকার, করা হবে।’

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা