প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বিশ্ব হার্ট দিবস উপলক্ষে ইউ-এস বাংলা মেডিকেল ও হসপিটালের র‌্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৪

বিশ্ব হার্ট দিবস উদযাপন উপলক্ষ্যে ইউ-এস বাংলা হসপিটাল ও মেডিকেল কলেজ র‌্যালি ও জনমনে সচেতনতা বিষয়ক আলোচনা সভার আয়োজন করেছে । নারায়ণগঞ্জের রুপগঞ্জে এই সভার আয়োজন করা হয়।

র‍্যালিটি কলেজ ভবন থেকে শুরু হয়ে হাসপাতাল চত্বরে গিয়ে শেষ হয়।

র‍্যালি শেষে আলোচনায় অংশগ্রহণ করেন কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা: আবুল হাসানাত মো: জাফর, সহকারী অধ্যাপক ডা: তাসলিমা আফরোজ এবং অন্যান্য চিকিৎসকগণ । অনুষ্ঠানে উপস্থিত হৃদরোগের বিশেষজ্ঞগণ হৃদরোগের কারনসমূহ ব্যাখ্যা করার পাশাপাশি হৃদরোগ প্রতিকার ও প্রতিরোধের বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ বিষয়ে সহকারী অধ্যাপক ডা: তাসলিমা আফরোজ বলেন, হৃদরোগ প্রতিকারে আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন অত্যাবশ্যক। দৈনিক ৩-৪ রকমের সিজনাল সবুজ শাকসবজি ও ফলমূল খেতে হবে। ডায়াবেটিস থাকলে নিয়ন্রণে রাখা ও মানষিক চাপমুক্ত থেকে পরিমিত ঘুমাতে হবে। পাশাপাশি হাটাচলা ও শরীরচর্চার মাধ্যমে দৈহিক ওজনকে উচ্চতা অনুযায়ী নিয়ন্ত্রণে রারখতে হবে। সর্বপরি ধুমপান মুক্ত থাকাই হৃদরোগ প্রতিরোধের প্রধান উপায়।

এছাড়া বিনামূল্যে হাসপাতালে আগত রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয় এবং প্রয়োজনীয় পরীক্ষার উপর কর্তৃপক্ষ বিশেষ ছাড়ের ব্যবস্থা করেন।

এই সময় আরও উপস্থিত ছিলেন – মেডিসিন বিভাগের অধ্যাপক ডাঃ স্বপ্না ভট্টাচার্য, সহকারী অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ, গাইনী বিভাগের অধ্যাপক ডাঃ রওশন আরা খানম, রেডিওলজি ইমেজিং বিভাগের সিনিয়র কনসালটেন্ট কর্ণেল ডাঃ খালেদা পারভীন (অব:), এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ আফজাল হোসেন, গ্যাস্ট্রোএন্টারলজি বিভাগের অধ্যাপক ডাঃ শফিকুল ইসলাম ভূঞাসহ আবাসিক চিকিৎসকগণ।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা