প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বাতিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৪

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুুপ্ত ঘোষণা করা হয়েছে। শিগগিরই ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে। মাত্র ২ মাস আগে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হযেছিল। 

শনিবার (২৮ সেপ্টেম্বর ) রাত ১২টার পর বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি বাতিলের বিষয়টি জানানো হয়।

যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরবকে আহ্বায়ক ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ফুটবলার আমিনুল হককে সদস্য সচিব করে গত ৭ জুলাই এ কমিটি ঘোষণা করা হয়েছিল।

নাম না প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নেতা বলেন, হঠাৎ করে কেন কমিটি ভেঙে দেওয়া হয়েছে তা সঠিক কারণ জানি না। তবে, এই দুই নেতার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ তো আছে। এটুকু নিশ্চিত যে, তাদের বিরুদ্ধে গুরুতর কোনো অভিযোগ না থাকলে কমিটি ভেঙে দেওয়া কথা নয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা