প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ব্র্যাক ব্যাংক পিএলসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৪

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬ কোম্পানির মাঝে লেনদেনর তালিকার শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, ব্র্যাক ব্যাংক সপ্তাহজুড়ে প্রতিদিন গড় ৪৮ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৭ দশমিক ১২ শতাংশ।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে গ্রামীণফোন লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানটির প্রতিদিন গড়ে ৩৮ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৫ দশমিক ৭০ শতাংশ।

সাপ্তাহিক লেনদেনের তৃতীয় স্থানে থাকা ইসলামী ব্যাংক লিমিটেড সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে ৩১ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। যা ডিএসইর মোট লেনদেনের ৪ দশমিক ৫৯ শতাংশ।

এছাড়াও, প্রতিদিন গড় লেনদেনে সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২১ কোটি ৬৯ লাখ টাকা, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ২০ কোটি ৩০ লাখ টাকা, দ্য ইবনে সিনা ফার্মাসিটিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসির ১৮ কোটি ৩০ লাখ টাকা, লিন্ডে বাংলাদেশ লিমিটেডের ১৬ কোটি ৯১ লাখ টাকা, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস ক্রিম পিএলসির ১৪ কোটি ৩৮ লাখ টাকা, অগ্নি সিস্টেম লিমিটেডের ১৩ কোটি ৮ লাখ টাকা, স্কয়ার ফার্মাসিটিক্যালস পিএলসির ৯ কোটি ২৯ লাখ টাকা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা