প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

কাজের মেয়ে মর্জিনার হিসাবে ১৬ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৪

তার নাম মর্জিনা। মানুষের বাসায় কাজ করেন তথা গৃহকর্মী। তার একাউন্টে মিলে। কোটি টাকা লেনদেনের তথ্য। শুনে অবাক লাগলেও তা খুঁজে পেয়েছে এনবিআর। তিনি এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলমের গৃহকর্মীর ব্যাংক। কর অঞ্চল-১৫ এর একটি অনুসন্ধানী দল এস আলম পরিবারের কর ফাঁকির বিষয়টি অনুসন্ধান করছে।

অনুসন্ধান করতে গিয়ে এনবিআরের আয়কর বিভাগ দেখতে পায়, চট্টগ্রাম শহরে ইসলামী ব্যাংকের পাঁচলাইশের এসএফএ টাওয়ার শাখায় ২২টি স্থায়ী আমানত রয়েছে এস আলম পরিবারের। সেখানে গৃহকর্মী মর্জিনা আকতারের ২২টি এফডিআরে জমা হওয়া অর্থের পরিমাণ এক কোটি তিন লাখ টাকা। ওই হিসাব বাদেও মর্জিনার আরও বেশ কয়েকটি হিসাবের সন্ধান পাওয়া গেছে। সবমিলিয়ে মর্জিনা আকতারের হিসাবগুলোতে ১৫ থেকে ১৬ কোটি টাকা লেনদেনের তথ্য পেয়েছে কর বিভাগ।

এস আলমের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

এক বিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ১২ হাজার কোটি টাকা পাচার করে সিঙ্গাপুরে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার অভিযোগ রয়েছে এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলমের বিরুদ্ধে। এসব অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে। ইতোমধ্যে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছ থেকে এস আলম গ্রুপের ব্যাংক হিসাবের যাবতীয় লেনদেনের তথ্য-উপাত্ত সংগ্রহের কাজ চলমান।

সাইফুল আলম আওয়ামী লীগ সরকারের খুবই ঘনিষ্ঠ ছিলেন। তার প্রতিষ্ঠিত এস আলম গ্রুপের বিরুদ্ধে অর্থপাচার ও ঋণের নামে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ দীর্ঘদিনের। সাধারণত বিদেশে বিনিয়োগ বা অর্থ স্থানান্তরে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে অনুমতি নেওয়ার বাধ্যবাধকতা থাকলেও গ্রুপটি কোনো নিয়মনীতি মানেনি। প্রতিষ্ঠানটি এক বিলিয়ন মার্কিন ডলার বা ১২ হাজার কোটি টাকা পাচার করার মাধ্যমে সিঙ্গাপুরে ব্যবসা প্রতিষ্ঠান গড়েছে। গত এক দশকে সিঙ্গাপুরে এস আলম অন্তত দুটি হোটেল, দুটি বাড়ি, একটি বাণিজ্যিক স্পেস এবং অন্যান্য সম্পদ গড়েছেন। সেখানেও বিভিন্ন উপায়ে কাগজপত্র থেকে তাদের নাম সরিয়ে ফেলা হয়েছে।

সিঙ্গাপুরের গণমাধ্যম দ্য বিজনেস টাইমসের দেওয়া তথ্য অনুসারে, ২০১৬ সালে সিঙ্গাপুরের ১৯তলাবিশিষ্ট সেন্ট্রিয়াম স্কয়ারে ২৭ হাজার বর্গফুটের একটি বাণিজ্যিক স্পেস ১০০ দশমিক ৫৩ মিলিয়ন মার্কিন ডলারে কিনে নেয় এস আলমের প্রতিষ্ঠান ক্যানালি লবিস্টিক প্রাইভেট লিমিটেড। অধিগ্রহণের এক বছর পর ক্যানালি লজিস্টিক নাম পরিবর্তন করে উইলকিনসন ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড রাখে।

১৯৮৫ সালে সাইফুল আলম এস আলম গ্রুপ প্রতিষ্ঠা করেন। ধীরে ধীরে এটি বাংলাদেশের অন্যতম বৃহৎ ব্যবসায়িক গোষ্ঠীতে পরিণত হয়। ব্যবসার পরিধি বাড়াতে নির্মাণ সামগ্রী থেকে আবাসন ব্যবসা, টেক্সটাইল থেকে মিডিয়া, আন্তঃনগর বাস থেকে শিপিং, জ্বালানি ও বিদ্যুৎ থেকে ব্যাংকিং, এমনকি বীমা খাতে রয়েছে তার বিচরণ।

সূত্র বলছে, ২০২৩ সালের ১০ জানুয়ারি পর্যন্ত দেশ থেকে ৪০ দশমিক ১৫ মিলিয়ন মার্কিন ডলার বিদেশে বিনিয়োগের জন্য পাচার করেছে এস আলম গ্রুপ। দুদক ও এনবিআর ছাড়াও বিএফআইইউ এবং সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা গ্রুপটির বিভিন্ন ধরনের অনিয়ম খুঁজে বের করতে কাজ করছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা