প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সুচক বাড়লেও কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৪

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (১৮ সেপ্টেম্বর) মূল্যসূচকের উত্থানে কমেছে লেনদেন। পাশাপাশি কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১২ দশমিক ৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬৯৪ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ৭ দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ১ হাজার ২৪৫ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ৮ দশমিক ৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৭৬ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ৫৫৩ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৬৩৪ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার।

আজ লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে মাত্র ১১৩ টির, কমেছে ২২৪ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৫৯ টি কোম্পানির বাজারদর।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা