প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দরপতনের শীর্ষে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৪

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (১৮ সেপ্টেম্বর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার দিন শেষে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের ইউনিট দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৪০ পয়সা বা ৯ দশমিক ৫২ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি।

এদিকে দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেডের শেয়ারদর আগের দিনের তুলনায় ১ টাকা ৮০ পয়সা বা ৫ দশমিক ৬৪ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৫ দশমিক ৬৩ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে বিচ হ্যাচারি লিমিটেড ।

এদিন দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড, সিটি ইন্স্যুরেন্স পিএলসি, দেশ গার্মেন্টস লিমিটেড, মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, ইন্ট্র্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা