প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দরপতনের শীর্ষে ন্যাশনাল টি কোম্পানি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৪

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের ইউনিট দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৬০ টাকা ৭০ পয়সা বা ৮ দশমিক ৭৩ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি।

এদিকে দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা লিব্রা ইনফিউশন লিমিটেডের শেয়ারদর আগের দিনের তুলনায় ৬৪ টাকা ৮০ পয়সা বা ৬ দশমিক ১০ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৬ দশমিক ০৮ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড।

এদিন দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ওরিয়ন ইনফিউশন লিমিটেড, বিকন ফার্মসিউটিক্যালস পিএলসি, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড, জেমিনি সী ফুড পিএলসি, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, অগ্নি সিস্টেমস লিমিটেড, তমিজউদ্দিন টেক্সটাইল মিলস পিএলসি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা