প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

লেনদেনের শীর্ষে সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৪

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) মোট ৪০১ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২১ কোটি ৮৬ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেডের ১৯ কোটি ৬৫ লাখ ১৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৯ কোটি ৩৪ লাখ ৯২ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থান নিয়েছে সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড।

আজকে লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড, ওরিয়ন ইনফিউশন লিমিটেড, এনআরবি ব্যাংক লিমিটেড, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, অগ্নি সিস্টেমস লিমিটেড, বিচ হ্যাচারি লিমিটেড, গ্রামীণফোন লিমিটেড।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা