গত ৫ আগস্ট রাজশাহী বাগমারায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলা ও আক্রমণের অভিযোগে রাজশাহী-৪ আসনের সাবেক সাংসদ সদস্য ইঞ্জি. মো. এনামুল হককে গ্রেপ্তার করেছে র্যাব। তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।
সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আদাবর থেকে তাকে গ্রেপ্তার করে র্যাবের একটি দল।
র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং সহকারী পরিচালক আ ন ম ইমরান খান তথ্যের সত্যতা নিশ্চিত করেন।