প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দর পতনের শীর্ষে কনাফিডেন্স সিমেন্ট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৪

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর পতন হয়েছে ১৮১টির। এতে দর পতনের শীর্ষে উঠে এসেছে কনাফিডেন্স সিমেন্ট পিএলসি।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার কনাফিডেন্স সিমেন্ট পিএলসির ইউনিট দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৫ টাকা বা ৬ দশমিক ৮২ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি।

এদিকে দর পতনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারদর আগের দিনের তুলনায় ৩ টাকা ৮০ পয়সা বা ৫ দশমিক ৮৩ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৪ দশমিক ৭৬ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

এদিন দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- নিউ লাইন ক্লোথিংস, ইন্টারন্যাশনাল লিজিং, প্রিমিয়ার লিজিং, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ফনিক্স ফাইন্যান্স, সোনার বাংলা ইন্ডাস্ট্রিজ, ইনটেক লিমিটেডের দর কমেছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা