বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কবার্তা শিথিল করা হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তর এ তথ্য জানিয়েছে।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দেশের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশ ভ্রমণে লাল সতর্কবার্তা দিয়েছিল আমেরিকা।